ইন্দুরকানীতে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা
ইন্দুরকানীতে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ ও প্রচার সপ্তাহ উপলক্ষে এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা পরিবার পরিকল্পনা কার্য়ালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম. মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক রাম কৃষ্ণ দাস। সভা পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ হোসেন।
এসময় সাংবাদিক, পরিবার পরিকল্পনা মাঠকর্মীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« বিজয় মাসের প্রথম প্রহরে শহীদ স্মৃতি বেধীতে মোমবাতি প্রজ্বলন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বরূপকাঠীতে ৩য় আন্তর্জাতিক কেরাত সম্মেলন »
