বরিশালে শ্রেষ্ঠ পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান
বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।
বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং ও ষ্টুডেন্ট কমিউনিটি পুলিশিংসহ পুলিশের বিভিন্ন সেবামূলক কার্যক্রমে বেগবান ও শক্তিশালী ভূমিকা পালন করার জন্য পিরোজপুর জেলার পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানকে বরিশাল রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত করা হয়।
মঙ্গলবার বরিশাল রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সভাকক্ষে মাসের অপরাধ পর্যালোচনা সভা শেষে তার হাতে পুরস্কার হিসেবে সার্টিফিকেট ও ক্রেষ্ট তুলে দেন বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম এবং অতিরিক্ত ডিআইজি এ কে এম এহসান উল্লাহ।
এসময় রেঞ্জ পুলিশের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন জেলার পুলিশ সুপারবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় ভোক্তা আইনে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) সুপরিকল্পিত নগরায়ণের মধ্য দিয়ে আধুনিক সভ্যতাকে এগিয়ে নিতে হবে … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী »
