পিরোজপুর প্রি-ক্যাডেট স্কুলের হ্যাপী ক্লাস পার্টি অনুষ্ঠিত
পিরোজপুর প্রি-ক্যাডেট স্কুলের হ্যাপী ক্লাস পার্টি মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শুভানুধ্যায়ীরা যোগ দেন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ পার্টিতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসকের সহধর্মিনী রিজিয়া সুলতানা।
স্কুলের অধ্যক্ষ হোসনেয়ারা জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন, পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকী ও সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী। এরপর ক্লাস পার্টি’র কেক কাটেন অতিথিবৃন্দ ও শিক্ষার্থীরা। শেষে শিক্ষার্থীরা গান, নাচ, কবিতা আবৃত্তিসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
Please follow and like us:
« বাগেরহাটে মাজারের দীঘিতে পড়ে বৃদ্ধের মৃত্যু (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উন্নয়নের দাবীতে মানববন্ধন »
