প্রধান সূচি

মঠবাড়িয়ায় ৫ দিন ধরে যুবক নিখোঁজ

পিরোজপুরের মঠবাড়িয়ায় গত ৫ দিন ধরে মো. জাফর হোসেন (৩২) মানসিক প্রতিবন্ধি এক যুবক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ওই যুবক মঠবাড়িয়া পৌরসভার আরামবাগ এলাকার মৃত আ. হক মাষ্টারের ছেলে। এ ঘটনায় নিখোঁজ যুবকের ভাই মো. মোশারেফ হোসেন মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

সাধারণ ডায়েরী ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ জাফর মঠবাড়িয়া কে এম লতিফ ইনষ্টিটিউশন থেকে ২০০১ সালে এসএসসি পাশ করে মঠবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়। কিন্তু ফাইনাল পরীক্ষায় এক বিষয় অকৃতকার্য হওয়ার পর জাফর মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে এবং সাথে সাথে শারীরিকভাবেও দুর্বল হয়ে যায়।

এরপর থেকে বৃদ্ধ মায়ের সাথে আরামবাগের বাসায় স্বাভাবিকভাবে বসবাস করত। কিন্তু গত ২১ নভেম্বর জাফর বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাসুদুজ্জামান জানান, নিখোঁজের বিষয় সকল থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial