প্রধান সূচি

মোংলায় আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাগেরহাটের মোংলা মোংলা উপজেলা ও পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইফ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেন, “আসুন, আমরা শেখ হাসিনার মতো দরদ দিয়ে গরীব মানুষকে ভালোবাসি। তার মতো করে দেশটাকে ভালোবাসি। জাতীয় সঙ্গীত দেশ প্রেমের অন্যতম উপাদান-অনুষঙ্গ। সম্মেলনের মাধ্যমে শপথ নিতে হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো করে দেশ-মাটি এবং মানুষকে ভালোবাসার”।

শনিবার সকালে মোংলার হেলিপ্যাড মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ মোংলা উপজেলা ও পৌর কমিটির আয়োজনে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সুনীল কুমার বিশ্বাস।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট আমিরুল আলম মিলন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইদ্রিস আলী ইজারাদার, অধ্যাপক মোল্লা আব্দুর রউফ ও খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সী মাহবুবুল আলম সোহাগ।

সম্মেলন উদ্বোধন করেন বাগেরহাট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব শাহ-ই-আলম বাচ্চু।

সম্মেলনে বক্তব্য রাখেন, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হ্ওালাদার, পৌর আওয়ামী লীগের সভাপতি সেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক সেখ আব্দুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন্নাহার হাই, ইউপি চেয়ারম্যান মোল্লা মো. তারিকুল ইসলাম ও মোঃ ই¯্রাফিল হোসেন হাওলাদার। সম্মেলন পরিচালনা করেন উপজেলা আ্ওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন।

সম্মেলনে রামপাল উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মো. গোলাম সরোয়ার, মোংলা প্রেসক্লাব সভাপতি এইচ এম দুলাল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নূর আলম শেখ, রামপাল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা মিলি, জিউধরা ইউপি চেয়ারম্যান মো. বাদশা আলম প্রমূখ উপস্থিত ছিলেন।

পরে সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব শাহ-ই-আলম বাচ্চু। কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে সুনীল কুমার বিশ্বাসকে সভাপতি, মো. ইব্রাহিম হোসেনকে সাধারণ সম্পাদক করে মোংলা উপজেলা আওয়ামী লীগের কমিটি এবং সেখ আব্দুর রহমানকে সভাপতি এবং শেখ কামরুজ্জামান জসিমকে সাধারণ সম্পাদক করে পৌর আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial