প্রধান সূচি

স্বরূপকাঠীতে বাস চাপায় স্কুল শিক্ষক নিহত

পিরোজপুরের স্বরূপকাঠীতে যাত্রীবাহী বাস চাপায় রিপন হাওলাদার নামে এক স্কুর শিক্ষক নিহত হয়েছে। শুক্রবার বিকেল ৫ টার দিকে স্বরূপকাঠি-পিরোজপুর সড়কের ঘণমান এলাকায় দুর্ঘটনা ঘটে। এ সময় রিপন হাওলদার মোটর সাইকেলে করে উপজেলার কামারকাঠীতে যাচ্ছিলেন। তিনি উপজেলার দক্ষিণ জলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাসটি আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।

জানা গেছে, শিক্ষক রিপন শুক্রবার বিকেলে উপজেলার স্বরূপকাঠি-পিরোজপুর সড়ক থেকে মোটর সাইকেল চালিয়ে কামারকাঠির দিকে যাচ্ছিলেন। স্বরূপকাঠী থেকে খুলনা ব-১২১৫ নম্বরের ‘জিনাত ক্লাসিক’ নামের একটি যাত্রীবাহী বাস দ্রুত বেগে পিছন থেকে রিপনের মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলটি উল্টে পড়ে যায়। এ সময় বাসটি তার মাথার বাম পাশে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্বরূপকাঠী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, দুর্ঘটনার মূল কারণ এখনো জানা যায়নি। ঘাতক বাসটিকে আটক করে থানায় আনা হয়েছে। চালক বাবুল মিয়া পলাতক রয়েছে। চালকের বিরুদ্ধে থানায় মামলা হবে বলে তিনি জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial