প্রধান সূচি

মোড়েলগঞ্জে অগ্নিকান্ড ॥ ৪ দোকান ও বসতবাড়ি ভষ্মিভূত

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার মাদ্রাসা বাজারে গভীর রাতে অগ্নিকান্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বসতবাড়ি পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছে ক্ষতিগ্রস্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১২টা দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। অগ্নিকান্ডের পরপরই স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আগুন নেভাতে সক্ষম হয়।

স্থানীয় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে মাদ্রাসা বাজারে ওহিদুল হাওলাদারের বসতবাড়ি থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। এতে ভাই-বন্ধু এন্টারপ্রাইজের মালিক কাওসার হাওলাদারের মবিল ও মটর সাইকেলের মালামাল, রফিক টেলিকমের রফিকুল ইসলামের গার্মেন্সের কাপড়, কসমেটিক্স, ৩টি কম্পিউটার, রিয়াজুল হাওলাদারের ২টি ফ্রিজসহ অন্যান্য মালামাল, ইব্রাহিম ফরাজীর ফার্নিসারের দোকানে ৫০ সিএফটি সাইজ কাট, ৪টি পালংখাট, ২টি সুকেজসহ অন্যান্য  মালামাল ও ওহিদুল হাওলাদারের বসতঘর পুড়ে ৩টি ফ্রিজ পুড়ে ছাঁই হয়ে যায়। এছাড়া ১১টি ইজিভ্যান বিভিন্ন শ্রমিকদের ওহিদুল হাওলাদারের গ্যারেজে থাকা অবস্থায় সম্পূর্ন পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সব মিলিয়ে ২০ লাখ ৬০ হাজার টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

বুধবার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা, মহিলা ইউপি সদস্য নূরুন্নাহার বেগম ও শহিদুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোজ খবর নেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial