Wednesday, November 20th, 2019
কাউখালীর সন্ধ্যা নদীতে ট্রলার ডুবি ॥ পিএসসি পরীক্ষার্থী’র মৃত্যু
জেলার কাউখালী উপজেলার সন্ধ্যা নদীতে যাত্রী পারাপারের সময় যন্ত্রচালিত খেয়া নৌকা ডুবির ঘটনা ঘটেছে। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার পূর্ব আমরাজুড়ি ফেরিঘাটের পন্টুনে ঘটনা ঘটে। এতে টুম্পা আক্তার (১০) নামে প্রাথমিক সমাপনী পরিক্ষার (পিএসসি) এক পরীক্ষার্থী’র মৃত্যু হয়েছে। রাত সাড়ে ৭ টার দিকে তার লাশ উদ্ধার করেছে ডুবুরিরা।ট্রলার ডুবিতে আহত হয়েছে ১০জন। প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব আমরাজুড়ি ফেরিঘাট থেকে প্রাথমিক সমাপনী পরিক্ষার্থীসহ ২৫/৩০ জন যাত্রী ও ৬টি মোটর সাইকেল নিয়ে একটি যন্ত্র চালিত খেয়ার নৌকা সন্ধ্যা নদী পাড়ি দেওয়ার আগে যাত্রীরা হুড়োহুড়ি খেয়া ট্রলারে করে উঠতে গেলে সেটি ঘাটে নোঙ্গররত অবস্থায়বিস্তারিত পড়ুন
শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ক্ষেত্রে উন্নয়ন নিশ্চিত করছে … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য টেকসই উন্নয়ন নিশ্চিত করা। আমরা একশ বছর পরের ডেল্টা প্ল্যান গ্রহণ করেছি। শুধু আজকের জন্যই নয়, আমরা একশ বছর পরের স্বপ্ন দেখছি। শেখ হাসিনার নেতৃত্বে সরকার এ অসাধারণ পরিকল্পনা গ্রহণ করেছে। তাঁর নেতৃত্বে বর্তমান সরকার সকল ক্ষেত্রে উন্নয়ন নিশ্চিত করছে। বিশ্ব বিখ্যাত দেশসমূহের নেতৃবৃন্দ এখন বলেন কিছু শিখতে চাইলে, দেশকে উন্নত করতে চাইলে বাংলাদেশে যেতে হবে এবং শেখ হাসিনার কাছ থেকে শিখতে হবে। বুধবার রাজধানীর একটি হোটেলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও চায়না রোড এন্ড ব্রিজবিস্তারিত পড়ুন
বাগেরহাটে কারাগার থেকে মুঠোফোন উদ্ধার
বাগেরহাট জেলা কারাগারের অভ্যন্তরে কয়েদিদের কাছ থেকে দুটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মুঠোফোন দুটি কারা মহাপরিদর্শক বরাবর পাঠিয়েছেন বাগেরহাট কারা কর্তৃপক্ষ। তবে কারা অভ্যন্তরে কিভাবে এই মুঠোফোন এসেছে তার কোন সদুত্তর দিতে পারেন নি জেল সুপার মো. গোলাম দস্তগীর। বুধবার দুপুরে জেলা সুপার মো. গোলাম দস্তগীর সাংবাদিকদের জানান, গত সোমবার কারা অভ্যন্তরে দায়িত্বে থাকার সর্ব প্রধান কারারক্ষি হায়াত হোসেন কারা অভ্যন্তরে আকস্মিক তল্লাশী চালায়। এসময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদী নিখিল চন্দ্র (৫০) এবং সোহাগ ওরফে ধলু (৪৫)’র কাছে থেকে এই মুঠোফোন পাওয়া যায়। আমরা মুঠোফোন দুটোকে নিয়ম অনুযায়ী কারাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বাস ধর্মঘট অব্যাহত
নতুন সড়ক পরিবহন আইনের কিছু ধারা সংশোধন করে শিথিল করার দাবীতে বুধবারও পিরোজপুরের সকল আভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ ছিল। পিরোজপুর থেকে বাগেরহাট, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, বেনাপোল রুটে দুরপাল্লার বাস চলাচল করেনি। এছাড়া ঢাকাগামী দূরপাল্লার পরিবহন চলাচলও করেনি। এতে মারাত্মক ভোগান্তিতে পোহাচ্ছে যাত্রী সাধারণ। অনেকে বাধ্য হয়ে ৫/৬ গুন অতিরিক্ত ভাড়া দিয়ে মাহেন্দ্র, ইজিবাইক, মাইক্রোবাস, মটরসাইকেলে করে গন্তব্যস্থলে যাতায়াত করছেন। বিশেষতঃ রোগী, বৃদ্ধ, শিশু ও মহিলারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। যশোর-খুলনা থেকে শাকসবজিবাহী ট্রাক-পিকআপ আসে না পারায় বাজারে তরকারির দাম বেড়ে গেছে।
পিরোজপুরে সাংবাদিকদের সাথে ম্যাপ গ্রুপের মতবিনিময় সভা
পিরোজপুরে বাল্য বিবাহ প্রতিরোধ শীর্ষক ম্যাপ বাস্তবায়ন পরবর্তী অবহিতকরণ ও করণীয় বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কমিউনিটি রিসোর্স সেন্টারে প্লাট ফরমস্ ফর ডায়লগ (পিফরডি) প্রকল্পের আওতায় শিকদারমল্লিক, দূর্গাপুর ও কদমতলা ইউনিয়নের ম্যাপ গ্রুপের আয়োজনে ও বন্ধন সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পিডিএফ নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্নার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটু। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কমিউনিটি রিসোর্স সেন্টার ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ও আফতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ প্রফেসর সহদেব চন্দ্র পাল, পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র মিনারাবিস্তারিত পড়ুন
বাগেরহাটে বৈদ্যুতিক মিটারে অগ্নিসংযোগ
বাগেরহাট শহরে একরাতে বিভিন্ন এলাকার ৯টি বৈদ্যুতিক স্মার্ট মিটারে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। একরাতে এতগুলো মিটারে অগ্নি সংযোগ হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এদিকে বৈদ্যুতিক মিটারে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্থ নূরুল ইসলাম খোকা ও রাহুল কবির বাগেরহাট মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন। মঙ্গলবার রাত ১১টা থেকে ১২ টার মধ্যে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে মিটারগুলো পুড়ে ভস্মিভূত হয়। তবে বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মাসুদ সরদার। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেডের বাগেরহাটের নির্বাহীবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ঔষধ মালিকদের সাথে নাটাবের মতবিনিময় সভা
‘এখনই সময় অঙ্গীকার করার, যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়ার’ এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির (নাটাব) এর আয়োজনে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ঔষধ মালিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে স্থানীয় চেম্বার অব কমার্স মিলনায়তনে সাবেক মেডিকেল অফিসার ডা. এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সদর হাসপাতালের আরএমও ডা. নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা নাটাবের সাধারণ সম্পাদক কাজী শাহাদাত হোসেন।
মোড়েলগঞ্জে অগ্নিকান্ড ॥ ৪ দোকান ও বসতবাড়ি ভষ্মিভূত
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার মাদ্রাসা বাজারে গভীর রাতে অগ্নিকান্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বসতবাড়ি পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছে ক্ষতিগ্রস্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১২টা দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। অগ্নিকান্ডের পরপরই স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আগুন নেভাতে সক্ষম হয়। স্থানীয় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে মাদ্রাসা বাজারে ওহিদুল হাওলাদারের বসতবাড়ি থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। এতে ভাই-বন্ধু এন্টারপ্রাইজের মালিক কাওসার হাওলাদারের মবিল ও মটর সাইকেলের মালামাল, রফিক টেলিকমের রফিকুলবিস্তারিত পড়ুন
