পিরোজপুরে বাস ধর্মঘট অব্যাহত
নতুন সড়ক পরিবহন আইনের কিছু ধারা সংশোধন করে শিথিল করার দাবীতে বুধবারও পিরোজপুরের সকল আভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ ছিল। পিরোজপুর থেকে বাগেরহাট, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, বেনাপোল রুটে দুরপাল্লার বাস চলাচল করেনি। এছাড়া ঢাকাগামী দূরপাল্লার পরিবহন চলাচলও করেনি। এতে মারাত্মক ভোগান্তিতে পোহাচ্ছে যাত্রী সাধারণ। অনেকে বাধ্য হয়ে ৫/৬ গুন অতিরিক্ত ভাড়া দিয়ে মাহেন্দ্র, ইজিবাইক, মাইক্রোবাস, মটরসাইকেলে করে গন্তব্যস্থলে যাতায়াত করছেন। বিশেষতঃ রোগী, বৃদ্ধ, শিশু ও মহিলারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
যশোর-খুলনা থেকে শাকসবজিবাহী ট্রাক-পিকআপ আসে না পারায় বাজারে তরকারির দাম বেড়ে গেছে।
Please follow and like us:
« পিরোজপুরে সাংবাদিকদের সাথে ম্যাপ গ্রুপের মতবিনিময় সভা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে কারাগার থেকে মুঠোফোন উদ্ধার »
