প্রধান সূচি

স্বরূপকাঠীতে লবনের দাম বৃদ্ধির গুজব বিরোধী প্রশাসনের মাইকিং

‘লবনের দাম একশত টাকা, বিভিন্ন জায়গায় লবন কিনতে গিয়ে মারামারির ঘটনা ঘটেছে’ এমন  সব গুজবে পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার বিভিন্ন হাট বাজারে লবন কিনতে দোকানে ছুটছে মানুষ।

মঙ্গলবার বিকেলে এমন গুজব ছড়িয়ে পড়ে উপজেলার বিভিন্ন পাড়া মহল্লায়। মুহুর্তের মধ্যে উপজেলার বাজারগুলোতে লবন ক্রেতাদের উপছেপড়া ভীরে দোকানদাররা হিমশিম খেয়ে যায়। ৩০ টাকা কেজি দামের লবন হঠাৎ করে ৩৫/৪০ টাকায় দাম উঠে যায়। গুজবের সুযোগ নিয়ে এক শ্রেনীর আড়ৎদাররা অল্প সময়ের মধ্যেই দোকান থাকা লবন সরিয়ে রেখে লবন না থাকার কথা বলতে শুরু করে দেয়। এতে মানুষের মধ্যে সন্দেহ আরো বাড়তে থাকে। জগন্নাথকাঠি বাজার থেকে ১০ কেজি লবন ক্রয় করে ফিরে আসা উপজেলা রোডের অবসরপ্রাপ্ত শিক্ষক রতন চন্দ বলেন পেঁয়াজের মত দাম বাড়ার ভয়ে তিনি বেশী করে লবন কিনে এনেছেন।

এদিকে, বাজারে লবনের দাম বৃদ্ধির গুজবের কথা শুনে সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার সরকার আবদুল্লা আল মামুন বাবু মাইকিং করে অপপ্রচারে কান না দেয়ার জন্য জনগণের প্রতি আহবান জানিয়েছেন। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার সন্ধ্যায় বাজার পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের সাথে কথা বলেন। এ সময় তিনি বলেন, বাজারে লবনের দাম বাড়ার কোনও কারণ নেই। এক শ্রেনীর অসৎ ব্যক্তিরা লবনের দাম বৃদ্ধির গুজব রটাচ্ছে বলে তিনি দাবী করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial