প্রধান সূচি

পেঁয়াজ, চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

পেঁয়াজ, চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।

সোমবার সকালে জেলা বিএনপির কার্যালয় থেকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের দিকে বের হওয়া শুরু করলে পুলিশের বাধায় তা পন্ড হয়ে যায়। পরে পুরাতন কালেক্টরেট ভবনের সামনে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।  এ সময়  উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম খান, আব্দুস ছালাম বাতেন, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, যুগ্ম সাধারণ সম্পাদক ছরোয়ার হোসেন হাওলাদার, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা মৎস্যজীবী দলের সভাপতি তরিকুল ইসলাম নজিবুল, জেলা জাসাসের সভাপতি জাহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান রুবেল, সহ-সভাপতি খাইরুল ইসলাম বাবু প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial