প্রধান সূচি

পিরোজপুরের বাজারে পেঁয়াজের দাম এক লাফে ২০০ টাকা

পিরোজপুর বাজারে পেঁয়াজের দাম লাগামহীন পর্যায়ে পৌঁছেছে। বৃহস্পতিবার পৌর বাজারের বিভিন্ন দোকানে ২০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়। বৃহস্পতিবার সকালের দিকে বাজারে ১৬০ টাকা কেজিতে পেয়াজ বিক্রি হলেও বিকেলের পরে তা একলাফে ২০০ টাকায় চলে যায়। দোকানীদের বক্তব্য, শুক্রবার কেজি প্রতি পেয়াজ ২২০ টাকায় পৌঁছবে।

এদিকে, একেক দোকানে একেক রকম দামে কেন পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং দামে হেরফের এর কোন সন্তোষজনক জবাব মুদি ব্যবসায়ীরা দিতে পারেননি। গত দুই দিনে এ দাম ১৫০ টাকা থেকে একলাফে ২০০ টাকায় পৌঁছানোর কারণ জানতে চাইলে মুদি ব্যবসায়ীরা জানান, খুলনার মোকামে প্রতিদিনই পেঁয়াজের পাইকারী দাম লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাওয়ায় খুচরা দামে তার প্রভাব পড়ছে।

বাজারের মুদি ব্যবসায়ী রঞ্জন কুমার সাহা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদেশ থেকে জাহাজে করে পেঁয়াজ আমদানী করার খবর প্রচার করা হলেও সে পেঁয়াজ দেশের কোন বাজারে বিক্রি হচ্ছে তার হদিস পাওয়া যায় না। প্রতিবেশী দেশ ভারত থেকে পেঁয়াজ আমদানীর পর তার প্রভাবও খুচরা বাজারে নেই।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial