প্রধান সূচি

মোংলায় উপকূল দিবস পালিত

উপকূলবাসীর অগ্রগতি ও সুরক্ষার দাবিতে আজ ১২ নভেম্বর মঙ্গলবার মোংলায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মোংলা প্রেসক্লাবের সামনে দুপুরে মানববন্ধন ও পরে ক্লাবের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি আলহাজ এইচ এম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি মনিরুল হায়দার ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আমির হোসেন আমু, ইন্ডিপেন্ডেট টিভির শেখ নূর আলম শেখ, ইনকিলাব প্রতিনিধি মনিরুল ইসলাম দুলু, বাংলা ভিশন টিভি’র মো. জসিম উদ্দিন, সাংবাদিক শফিকুল ইসলাম শান্ত, মো. মাসুদ রেজা প্রমুখ।

সভায় বক্তারা উপকূলবাসীর অগ্রগতি ও সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial