Tuesday, November 12th, 2019
ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থদের মাঝে গণপূর্তমন্ত্রীর ত্রাণ বিতরণ
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মত একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে গিয়ে শতব্যস্ততার পরেও ঘুর্ণিঝড় বুলবুলের তান্ডবে ব্যপক ক্ষয়ক্ষতি সংবাদ পেয়ে ত্রাণ নিয়ে নিজ নির্বাচনী এলাকা পিরোজপুরে ছুটে এসেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। মঙ্গলবার দুপুরে তিনি ঢাকা থেকে তার নিজ উপজেলা নাজিরপুরে পৌঁছেছেন। নাজিরপুরে পৌঁছেই তিনি উপজেলার সবচেয়ে ক্ষতিগ্রস্থ এলাকার ক্ষতিগ্রস্থ মানুষের খোঁজ খবর নেন এবং সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ উপজেলা দীর্ঘা, দেউলবাড়ী ও কলারদোয়ানিয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্থ এলাকাগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি ঘুর্ণিঝড় বুলবুলের তান্ডবে ক্ষতিগ্রস্থ মানুষের সাথে কথা বলেন এবং সরকারের তরফ থেকে সাধ্যমত তাদেরবিস্তারিত পড়ুন
দূর্যোগ পরিস্থিতি মোকাবেলায় শেখ হাসিনার সরকার আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনার সরকার যে কোন প্রাকৃতিক দূর্যোগে সব সময়ই জনগণের পাশে দাড়িয়েছে। প্রাকৃতিক দূর্যোগে মোকাবেলায় শেখ হাসিনার সরকারের কোন বিকল্প নেই। দূর্যোগ পরিস্থিতি মোকাবেলায় শেখ হাসিনার সরকার আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত। মঙ্গলবার পিরোজপুরে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণকালে এ কথা বলেন। মন্ত্রী এদিন পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর, নাজিরপুরের শ্রীরামকাঠী, গাওখালীসহ বিভিন্ন স্থানের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত লোকজনের সাথে কথা বলেন। মন্ত্রী বলেন, বিগত দিনে জনগণের সকল সুখ দুঃখে জননেত্রী শেখ হাসিনা সব সময় পাশে বিস্তারিত পড়ুন
মোংলায় উপকূল দিবস পালিত
উপকূলবাসীর অগ্রগতি ও সুরক্ষার দাবিতে আজ ১২ নভেম্বর মঙ্গলবার মোংলায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মোংলা প্রেসক্লাবের সামনে দুপুরে মানববন্ধন ও পরে ক্লাবের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি আলহাজ এইচ এম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি মনিরুল হায়দার ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আমির হোসেন আমু, ইন্ডিপেন্ডেট টিভির শেখ নূর আলম শেখ, ইনকিলাব প্রতিনিধি মনিরুল ইসলাম দুলু, বাংলা ভিশন টিভি’র মো. জসিম উদ্দিন, সাংবাদিক শফিকুল ইসলাম শান্ত, মো. মাসুদ রেজা প্রমুখ। সভায় বক্তারা উপকূলবাসীর অগ্রগতিবিস্তারিত পড়ুন
ঘূর্ণিঝড় বুলবুলে নিহতদের মাগফিরাত কামনায় জেলা পরিষদের দোয়া মোনাজাত
সারাদেশে ঘূর্ণিঝড় বুলবুলে নিহতদের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠান করেছে পিরোজপুর জেলা পরিষদ। সোমবার বিকেলে জেলা পরিষদ অডিটরিয়ামে এ দোয়ার আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ ও প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, জেলা পরিষদের সদস্যবৃন্দসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পাইকগাছায় উপকূল দিবস পালিত
পাইকগাছায় মানববন্ধন, আলোচনা সভা ও স্মারকলিপি প্রদানের মধ্যদিয়ে উপকূল দিবস পালিত হয়েছে। উপকূল দিবস বাস্তবায়ন কমিটির উদ্যোগে কোস্টাল জানালিস্ট ফোরাম অব পাইকগাছা, পরিবেশ বাদী সংগঠন বনবিবি, প্রেসক্লাব পাইকগাছা ও আলোকযাত্রা দলের যৌথ আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় নতুন বাজারস্থ কার্যালয়ে সিজেএফবি পাইকগাছা শাখা ও প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক মহানন্দ অধিকারী মিন্টু, এসডব্লিউ নিউজ ২৪ এর সহকারী সম্পাদক নাসরিন সুলতানা রানী, বনবিবির সাধারণ সম্পাদক পারভীন ইসলাম, ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নাজমুন নাহার, সপ্তদ্বীপা সাহিত্যবিস্তারিত পড়ুন
