পুলিশের উদ্দেশ্য শাস্তি প্রদান নয়, সড়ক নিরাপদ করাই লক্ষ্য … পুলিশ সুপার
পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেছেন, কাউকে শাস্তি দেওয়ার উদ্দেশ্য নয় পুলিশের, আইন মেনে নিরাপদ সড়ক করাই পুলিশের উদ্দ্যেশ্য।
বুধবার দুপুরে পিরোজপুর সিও অফিস মোড়ে ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ কর্মসূচি পালনকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সকলের উচিৎ সচেতন ও সড়ক আইন মেনে রাস্তায় চলাচল করা। লাইসেন্স বিহীন গাড়ি রাস্তায় চলাচল করলে কোন ছাড় দেওয়া হবে না। আমরা চাই আজ থেকে আর কেউ সড়ক দূর্ঘটনায় যেন প্রাণ না হারায়। নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নে এবং সবাইকে সচেতন করতে পিরোজপুর পুলিশ মাইকিং, লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে। এসময় পুলিশ সুপার বিভিন্ন পরিবহনের ড্রাইভারদের নতুন আইন সম্পর্কে অবহিত করেন।
লিফলেট বিতরণকালে অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, আহম্মেদ মাঈনুল ইসলামসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারবৃন্দ উপস্থিত ছিলেন।
