প্রধান সূচি

বাগেরহাট পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

বাগেরহাট পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের স্বাধীনতা উদ্যানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহী আলম বাচ্চু। সম্মেলনে শেখ বশিরুল ইসলাম সভাপতি এবং ইবনে মিজান হিরুকে সাধারন সম্পাদক পূনরায় নির্বাচিত করা হয়।

উৎসব মুখর পরিবেশে বাগেরহাট পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আমিরুল আলম মিলন।

বাগেরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন, বাগেরহাট সদরের এমপি শেখ সারহান নাসের তন্ময়, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ শেখ কামরুজ্জামান টুক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র খান হাবিবুর রহমান, সরদার ফকরুল আলম সাহেব, জেলা আওয়ামী লীগ নেতা মো. ফিরোজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইবনে মিজান হিরু, বাগেরহাট জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য তালুকদার আব্দুল বাকী প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial