প্রধান সূচি

পিরোজপুরে পুষ্টি বিষয়ক সেমিনার

পিরোজপুরে পুষ্টি সচেতনতা ও সহায়তা সেবা (এনএএসএস) নতুন জীবন লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট এর আওতায় জেলা পুষ্টি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে সোশ্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে পুষ্টি বিষয়ক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা. মো. ফারুক আলমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বরিশাল এসডিএফ’র আঞ্চলিক ব্যবস্থাপক মো. আহসানুল আলম খন্দকার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার মো. ইয়াছিন খন্দকার, জেলা পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক সৌরেন্দ্রনাথ সাহা, ডিপিএইচই পিরোজপুর এর সহকারী প্রকৌশলী ফারজানা ইসলাম।

উপস্থিত ছিলেন, জেলা এসডিএফ কর্মকর্তা (যুব, কর্মসংস্থান ও পুষ্টি), মো. জসিম উদ্দীন, বরিশাল রিজিওনাল সীমান্তিক, পুষ্টি ও সহায়তা সেবা প্রকল্প এর টিম লিডার মো. মামুন অর রশীদ। সঞ্চালনা করেন এসডিএফ জেলা কর্মকর্তা এর (আইসিবি) এ এইচ এম সরওয়ার মুর্শেদ।

সেমিনারে সোশ্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর অথ্যায়নে সিমান্তিক পুষ্টি প্রকল্পের পিরোজপুরসহ ১০টি জেলার বিভিন্ন কার্য়ক্রম বিষয়ে অবহিত করা হয়। সেমিনারে জেলা পর্যায়ের সংশ্লিষ্ট অন্যান্য অফিসের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial