Monday, November 4th, 2019
কেন্দ্রীয় ও স্থানীয় সরকার থেকে প্রাপ্ত অর্থের হিসাব দিতে হবে … আনোয়ার হোসেন মঞ্জু
জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, কেন্দ্রীয় সরকার ও স্থানীয় সরকারের নানা বরাদ্দ ও অনুদানের অর্থে প্রাথমিক বিদ্যালয়ের সমূহের অবকাঠামো নির্মাণ, মেরামত ও রক্ষণাবেক্ষণসহ উন্নয়ন কাজ সাধিত হয়। এ অর্থ ব্যয়ের ক্ষেত্রে সংশ্লিষ্টদের হিসাব দানের ব্যবস্থা থাকা আবশ্যক। বরাদ্দকৃত অর্থের যথাযথ সদ্ব্যবহারের ব্যত্যয়ে বিদ্যালয়ের ছাদ ও দেয়ালের প্লাস্টার খুলে পড়ে কোন শিক্ষার্থী আহত বা নিহত হওয়ার ঘটনা কাম্য নয়। যদিও ভা-ারিয়ায় এ জাতীয় অনাকাঙ্খিত ঘটনা কখনই ঘটেনি। সোমবার দুপুরে পিরোজপুর জেলার ভা-ারিয়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতিদের সাথেবিস্তারিত পড়ুন
চিতলমারী সদর ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বাগেরহাটের চিতলমারী সদর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে মো. শেখ মুজিবুর রহামান, সহ-সভাপতি পদে মো. মকবুল হোসেন মুন্সী ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট শরৎ চন্দ্র মজুমদার নির্বাচিত হয়েছেন। সোমবার বিকেল ৩ টায় উপজেলা অডিটোরিয়াম ভবনে এ ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান। চিতলমারী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট হেমায়েত উদ্দিন ভূইয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু,বিস্তারিত পড়ুন
পিরোজপুরে সড়ক পরিবহন আইন-২০১৮ বিষয়ে অবহিতকরণ সভা
পিরোজপুরে সোমবার সড়ক পরিবহন আইন-২০১৮ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার সকাল ১১ টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা ম্যাজিষ্ট্রেট আবু আলী মো. সাজ্জাদ হোসেন। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কাজী সালেহ মুস্তানজির এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন এবং বিআরটিএ’র সহকারী পরিচালক আইয়ুব আনসারী। সভায় নতুন প্রণীত সড়ক পরিবহন আইন এবং এর বাস্তবায়ন বিষয়ে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সাংবাদিক মাহমুদ হোসেন, মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, এস এম পারভেজ,বিস্তারিত পড়ুন
পিরোজপুরে পুষ্টি বিষয়ক সেমিনার
পিরোজপুরে পুষ্টি সচেতনতা ও সহায়তা সেবা (এনএএসএস) নতুন জীবন লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট এর আওতায় জেলা পুষ্টি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে সোশ্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে পুষ্টি বিষয়ক এ সেমিনার অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. মো. ফারুক আলমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বরিশাল এসডিএফ’র আঞ্চলিক ব্যবস্থাপক মো. আহসানুল আলম খন্দকার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার মো. ইয়াছিন খন্দকার, জেলা পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক সৌরেন্দ্রনাথ সাহা, ডিপিএইচই পিরোজপুর এর সহকারী প্রকৌশলী ফারজানা ইসলাম। উপস্থিত ছিলেন, জেলা এসডিএফ কর্মকর্তা (যুব, কর্মসংস্থান ও পুষ্টি), মো.বিস্তারিত পড়ুন
কাউখালীতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে উপজেলা পরিষদ চত্বর ও আশ পাশ এলাকার সোমবার সকালে বছরব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হয়। পরিস্কার পরিছন্নতা অভিযানে সময় উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা, কাউখালী থানার ওসি মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, কাউখালী সদর ইউপির চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, সয়না রঘুনাথপুর ইউপি’র চেয়ারম্যান এলিজা সাঈদ, ইউপি চেয়ারম্যান সামসুদ্দোহা চাঁদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা হাতে ঝাড়ু নিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গন স্বতঃস্ফূর্তভাবে পরিস্কার করেন। এ সময় উপজেলা পরিষদেরবিস্তারিত পড়ুন
সুসাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৩৮তম জন্মবার্ষিকী পালিত
পাইকগাছায় নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল সোমবার সুসাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৩৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। কর্মসুচির মধ্যে ছিল সাহিত্যিকের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা, সম্মাননা, পুরস্কার ও বই বিতরণ, কবিতা আবৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার সকাল ১১টায় নতুন বাজার চত্বরে কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা দৌলতপুর সরকারি ব্রজলাল কলেজের সহযোগী অধ্যাপক শংকর কুমার মল্লিক। কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গদাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, পাইকগাছা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক দীপংকর সাহা,বিস্তারিত পড়ুন
আইসিপিডি+২৫ বাংলাদেশ ন্যাশনাল কনসালটেশন
টেকসই উন্নয়নমাত্রার তৃতীয় লক্ষ্যমাত্রা পূরণের লক্ষ্যে সকলের জন্য যৌন ও প্রজনণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরী। আর এর জন্য অপূরণীয় পরিবার পরিকল্পনা চাহিদা পূরণ, আধুনিক জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার, দীঘ মেয়াদী পদ্ধতি ব্যবহার নিশ্চিতকরণ, নারী-পুরুষের বৈষম্য কমানো, নারীর প্রতি সহিংসতা দূরীকরণ, আইসিপিডি+২৫ এর অসম্পূণ কাযক্রমগুলোর গতিশীলতা ফিরিয়ে আনা এবং পরিবার পরিকল্পনা সেবার মানোন্নয়নে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন কাযক্রমকে গতিশীলতা আনতে মেরীস্টোপস বাংলাদেশ ও সিরাক বাংলাদেশের সম্মিলিত প্রচেষ্টায় আয়োজন করা হয় “জনসংখ্যা উন্নয়ন বিষয়ক জাতীয় আইসিপিডি+২৫” কনসালটেশন ওয়াকশপ। সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিসহ জাতীয় সংসদ সদস্য, বিভিন্ন উন্নয়ন কমী, পরিবার পরিকল্পনা বিশেষজ্ঞসহ প্রায় ১০০ তরুণেরবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় সমবায় ব্যাংকের লীজ দেয়া ৫৫ পরিবারকে উচ্ছেদের পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন
পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের কেন্দ্রীয় সমবায় ব্যাংকের লীজ দেয়া জমিতে বসবাসকৃত ৫৫টি পরিবারকে অন্যায়ভাবে উচ্ছেদের পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী পরিবারগুলো। রোববার রাতে শহরের শেরে বাংলা পাঠাগার সংলগ্ন ভুক্তভোগী তানিয়া আক্তারের বসতঘরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে লীজ গ্রহিতা তানিয়া আক্তার বলেন, ২০০২ সালে তৎকালীন ব্যাংক কর্তৃপক্ষ ৫৫টি পরিবারের প্রত্যেকের কাছ থেকে এক লাখ থেকে দেড় লাখ টাকা গ্রহন করে শেরে বাংলা পাঠাগার সংলগ্ন সমবায় ব্যাংকের পতিত জলাবদ্ধ নিচু খোলা জমি বসত ভিটির জন্য লীজ দেয়। তখন ব্যাংক কর্তৃপক্ষ ওই ৫৫টি পরিবারের কাছ থেকে নির্ধারিত মাসিক মাটিবিস্তারিত পড়ুন
