প্রধান সূচি

চিতলমারী সদর ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাগেরহাটের চিতলমারী সদর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে মো. শেখ মুজিবুর রহামান, সহ-সভাপতি পদে মো. মকবুল হোসেন মুন্সী ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট শরৎ চন্দ্র মজুমদার নির্বাচিত হয়েছেন।

সোমবার বিকেল ৩ টায় উপজেলা অডিটোরিয়াম ভবনে এ ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান।

চিতলমারী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট হেমায়েত উদ্দিন ভূইয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু, চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়।

অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম স্বপ্না, চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, শিবপুর ইউপি চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান কাকা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ রফিকুল ইসলাম তাপস, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ বেল্লাল হোসেন, শেখ কেরামত আলী, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক শেখ নজরুল ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial