পিরোজপুরে যুব সমাজের ক্ষমতায়ন ও করনীয় শীর্ষক সেমিনার
“তারুণ্যের অগ্রযাত্রায় সমৃদ্ধ বাংলাদেশ : যুব সমাজের ক্ষমতায়ন ও করনীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার পিরোজপুর শহরের সিআরসি সভা কক্ষে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর, আমার অধিকার ফাউন্ডিশন ও পিরোজপুর গণ উন্নয়ন সমিতির আয়োজনে সেমিনারে পিরোজপুরের বিভিন্ন স্তরের যুবক-যুবতীরা উপস্থিত ছিলেন।
সেমিনারে পিরোজপুর গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসানের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন আফতাবউদ্দিন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সহদেব চন্দ্র পাল, জেলা যুব উন্নয়ন অধিদপ্তর জেলা উপ-পরিচালক মো: আবেদ শাহ্, পিডিএফ নিবার্হী পরিচালক রাফিকুল ইসলাম পান্না, পিরোজপুর ইয়ূথ সোসাইটির চীফ কো-অডিনের্টর মো. হাসিবুল ইসলাম হাসান, পিরোজপুর ইয়ূথ সোসাইটির কো-অডিনের্টর মো. ফেরদৌস রহমান সহ সেমিনারে উপস্থিত যুবরা।
সভায় জাতীয় যুবনীতি-২০১৭ এর আরো ব্যাপক প্রচারণা সহ যুবকদের বেকারত্ব দূরিকনের জন্য বিভিন্ন পদক্ষেণ নেয়ার বিষয়ে আলোচনা করা হয়।
