Sunday, October 27th, 2019
সাংবাদিক শেখ জাকির আহমেদের মৃত্যুতে পিরোজপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল
পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও নাজিরপুর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠা সাধারন সম্পাদক সিনিয়র সাংবাদিক শেখ জাকির আহমেদের অকাল মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর প্রেসক্লাবের আয়োজনে রবিবার বিকেলে ক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন, সাবেক সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী, সাবেক আহবায়ক জিয়াউল আহসান, সাবেক সভাপতি শফিউল হক মিঠু, সভাপতি জহিরুল হক টিটু, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক এস এম পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম শামীম, সাবেক সাধারণ সম্পাদক শিরিনা আফরোজ, সাবেক সহ-সভাপতি খালিদ আবু, নাজিরপুর উপজেলা প্রেসক্লাববিস্তারিত পড়ুন
পাইকগাছায় ৩ শতাধিক মন্ডপে শ্যামা পূজা অনুষ্ঠিত
হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামা পূজা রবিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। কালিপূজা গভীর রাতে শুরু হয় এবং ঊষা লগ্নের প্রাক্কালে সম্পন্ন হয়। কার্তিক মাসের আমবস্যা তিথিতে শ্যামা পূজা বা কালি পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। হিন্দু পুরান মতে কালী দেবী দুর্গারই একটি রূপ। কালি পূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের মধ্যেই রয়েছে কালি পূজার মহত্ম। দীপাবলী বা দেওয়ালী হিন্দু ধর্মীয় উৎসব। তবে জৈন-শিখ ধর্মালম্বীরাও এই সময় একই উৎসব ধরণের উৎসব পালন করে। দীপাবলীরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে যুব সমাজের ক্ষমতায়ন ও করনীয় শীর্ষক সেমিনার
“তারুণ্যের অগ্রযাত্রায় সমৃদ্ধ বাংলাদেশ : যুব সমাজের ক্ষমতায়ন ও করনীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার পিরোজপুর শহরের সিআরসি সভা কক্ষে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর, আমার অধিকার ফাউন্ডিশন ও পিরোজপুর গণ উন্নয়ন সমিতির আয়োজনে সেমিনারে পিরোজপুরের বিভিন্ন স্তরের যুবক-যুবতীরা উপস্থিত ছিলেন। সেমিনারে পিরোজপুর গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসানের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন আফতাবউদ্দিন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সহদেব চন্দ্র পাল, জেলা যুব উন্নয়ন অধিদপ্তর জেলা উপ-পরিচালক মো: আবেদ শাহ্, পিডিএফ নিবার্হী পরিচালক রাফিকুল ইসলাম পান্না, পিরোজপুর ইয়ূথ সোসাইটির চীফ কো-অডিনের্টর মো. হাসিবুল ইসলাম হাসান, পিরোজপুর ইয়ূথ সোসাইটির কো-অডিনের্টর মো.বিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে নিখোঁজের দুই দিন পরে যুবকের লাশ উদ্ধার ॥ গ্রেফতার-১
ইন্দুরকানীতে শ্বশুর বাড়ি থেকে নিখোঁজের দুই দিন পরে ধান ক্ষেতের মধ্যে এক যুবকের মাটি চাপা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক মোড়েলগঞ্জ উপজেলার তেতুলবাড়িয়া ইউনিয়নের সুতালড়ি গ্রামের আমজাদ মুন্সির ছেলে সাগর মুন্সি (২১)। এঘটনায় জড়িত সন্দেহে গতকাল রবিবার সকালে নিহতের খালাতো ভাই পাড়েরহাটের পূর্ব বাড়ৈখালী গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে আজাদ মোল্লা (১৪) নামের এক কিশোরকে গ্রেফতার করে পুলিশ। থানা সুত্রে জানা যায়, নিখোঁজের বিষয়ে সাগরের শ্বাশুরি ফাহিমা বেগম গত শনিবার বিকালে ইন্দুরকানী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। সাধারণ ডায়েরীর সূত্র ধরে ও গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে ওই এলাকায়বিস্তারিত পড়ুন
কাউখালীর ইউএনও খালেদার যোগদান
পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোছা. খালেদা খাতুন রেখা। রবিবার তিনি কাউখালী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে প্রথম অফিস করেন। বিকেলে তাকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এর আগে গত ১৭ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মোছা. খালেদা খাতুন রেখাকে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার পদে পদায়ন করা হয়েছে। উপজেলা নির্বাহি অফিসার হিসাবে মোছা: খালেদা খাতুন রেখা গত ২১ অক্টোবর সোমবার পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করেন। মোছা. খালেদা খাতুন রেখা এর আগে ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলা নির্বাহী অফিসার হিসেবেবিস্তারিত পড়ুন
কচুয়ায় সক্রিয় হচ্ছে কিশোর গ্যাং
বাগেরহাটের কচুয়ায় দিনে দিনে সক্রিয় হয়ে উঠছে কিশোর অপরাধী চক্র কিশোর গ্যাং। কেউবা স্কুল ছাত্র, আবার কেউ অপরাধের কারনে স্কুল থেকে বিতারিত। এরা বিভিন্ন সময়ে স্কুল-কলেজগামী মেয়েদের উত্যক্ত করে থাকে। এছাড়া কখনো (চাকু ছোড়া) গুপ্ত অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়। তাদের কারনে অভিবাবক মহল সংকিত হয়ে উঠেছে। তাদের হিংস্র আচরনে স্কুল শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন ব্যাক্তি নিজ নিরাপত্তা নিয়ে সংকিত হয়ে পড়েছে। এদিকে ওই বখাটেদের হাতে নারী অভিবাবক সহ বিভিন্নজন লাঞ্চিত হয়েছেন। শিশুর নিরাপত্তার ভয়ে থানা পুলিশকেও জানাতে সাহস পায়নি ভুক্তভোগীরা। ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে চলা কথিত নেতারা এদের আশ্রয়বিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় দুই মাদক সেবীর কারাদন্ড
পিরোজপুরের ভান্ডারিয়ায় হালিম খান (২২) ও শামীম (২২) নামের দুই মাদকসেবীকে পৃথক ভাবে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদ- ও ১ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রে উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলাম। জানাগেছে, ভান্ডারিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার উত্তর শিয়ালকাঠী গ্রামের কামাল খানের ছেলে হালিম খান ও একই এলাকার কবিরের ছেলে শামীম তাদের রান্না ঘরে বসে মাদক সেবনরত অবস্থায় আটক করে উপজেলায় নিয়ে আসলে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ দ- প্রদান করেন। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান জানান, দন্ডিতদের রবিবারবিস্তারিত পড়ুন
পাইকগাছায় বিজ্ঞানী পিসি রায়ের ৭৫তম মহাপ্রয়াণ দিবস পালিত
অসাম্প্রদায়িক চেতনার মানুষ ছিলেন বিজ্ঞানী পিসি রায় : এমপি আক্তারুজ্জামান
সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু বলেছেন, নির্বাচনী এলাকা পাইকগাছা-কয়রার মাটি অনেক পবিত্র ও উর্বর। স্বাধীনতা পরবর্তী স্বদেশ প্রত্যাবর্তন করার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অত্র এলাকা থেকেই সুখী সমৃদ্ধিশালী ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার শুভ সূচনা করেছিলেন। তিনি বলেন, বিজ্ঞানী পিসি রায় অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন। তিনি একাধারে শিল্পপতি, রসায়নবিদ, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, রাজনীতিবিদ ও সমবায় আন্দোলনের পুরোধা ছিলেন। এমপি বাবু বলেন, যে জাতি জ্ঞানীর মূল্যায়ন করে না, সে জাতি কখনো উন্নত হতে পারে না। বিজ্ঞানী পিসি রায় অসম্প্রদায়িক চেতনার মানুষ ছিলেন উল্লেখ করে তিনি বলেন, চিরকুমারবিস্তারিত পড়ুন
