প্রধান সূচি

বিপু মোল্লা সভাপতি ॥ ইমরুল সম্পাদক

বাগেরহাটে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি বাগেরহাট জেলা শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৮টি পদে দুটি প্যানেলের মোট ৩৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।

নির্বাচনে সভাপতি পদে মো. আবু জাফর মোল্লা বিপু ৪৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. আবু নাইম পেয়েছেন ৪২ ভোট।

সাধারণ সম্পাদক পদে মো. ইমরুল কায়েস ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. বনি আমিন পেয়েছেন ৪১ ভোট।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে মো. জিল্লুর রহমান শাহিন, সহ- সভাপতি পদে মাওলানা মো. এমদাদুল হক, তাপস বাড়ই, মো. ছগির হোসেন ও মাওলানা লুৎফর রহমান নির্বাচিত হয়েছেন।

অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রিপন শেখ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ৪ জন। তারা হলেন- মো. আবুল বাশার, মো. মহিবুল্লা, কে. এম. নাজির, মেজবা উদ্দিন শিকদার। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছে শরিফ মাসুদুল করিম। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন- মাওলানা মো. কাওসার, মো. খায়রুল আলম, মো. আব্দুর রহমি, শহিদুল ইসলাম এবং মো. ফরাদ হোসেন।  নির্বাচিত কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

নির্বাচনে চেয়ারম্যানের দায়িত্ব¡ পালন করেন বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী। তিনি জানান, নির্বাচনে ৯৩ জন ভোটারের মধ্যে ৯৩ জন ভোটার তাদের ভোটারাধিকার প্রদান করেন। এর মধ্যে ৯১টি বৈধ ভোট ও ২টি ভোট বিনষ্টকৃত।

নির্বাচন কমিশনারের আরও দায়িত্বে ছিলেন পৌর কাউন্সিলর শাহানাজ মোল্লা দোলন, ইউপি চেলারম্যান শেখ শমসের আলী। সদস্য সচিবের দায়িত্ব পালন করেন সাংবাদিক সোহাগ হাওলাদার।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial