স্বরূপকাঠীতে দোকানের কম্পিউটারে অশ্লীল ভিডিও ॥ দুইজনকে কারাদন্ড
পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলায় বাণিজ্যিক কম্পিউটারে অশ্লীল ভিডিও সংরক্ষণ ও সরবারহের অপরাধে এস. কে ফটোষ্ট্যাট নামক দোকানের মালিক ও কর্মচারীসহ দুইজনকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জগন্নাথকাঠি বাজারে ওই অভিযান চালানো হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন, স্বরূপকাঠী (নেছাবরাবাদ) উপজেলার পার্শ্ববর্তী বানারীপাড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত আব্দুল রাজ্জাকের ছেলে দোকান মালিক মো. জামাল হোসেন এবং দোকানের কর্মচারী উপজেলার সংগীতকাঠি গ্রামের মো. নিয়াজ মাহমুদ (২৮)।
ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আবদুল্লাহ আল মামুন বাবু দোকান মালিক জামাল হোসেনকে এক মাস এবং কর্মচারী নিয়াজ মাহমুদকে ২০ দিন কারাদন্ড প্রদান করেন। অভিযানকালে দোকান থেকে ওই অশ্লীল ভিডিও সংরক্ষন করা কম্পিউটার জব্দ করা হয়।
জানা গেছে, অশ্লীল ভিডিও সংরক্ষন করা দোকানের ওই বাণিজ্যিক কম্পিউটার থেকে ছোট ছোট স্কুল ছাত্রদের মোবাইলে অশ্লীল ভিডিও সরবারহ করা হতো।
