প্রধান সূচি

পল্লী বিদ্যুতের কর্মীদের উপর হামলা ॥ ৩ আসামী গ্রেফতার

ইন্দুরকানীতে বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে ইন্দুরকানী থানার এসআই মনমথ হালদার ও এএসআই মো. শাহাদাত হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার নলবুনিয়ার নিজ গ্রাম থেকে মোহিত সরদারের ছেলে মানশা সরদার, ইমতাজুল শেখের ছেলে মো. সোহান শেখ ও আজু শেখের ছেলে মুনান শেখকে গ্রেফতার করে। গত ১০ মে পল্লী বিদ্যুতের কর্মীদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আদালতের পরোয়ানা থাকায় তাদেরকে গ্রেফতার করে পুলিশ। বুধবার তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা থাকায় তাদেরকে আটক করে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial