বাগেরহাটে ফায়ার সপ্তাহ উপলক্ষে প্রস্তুতি সভা
ফায়ার সপ্তাহ উদযাপন উপলক্ষে বাগেরহাটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বাগেরহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স জেলা কার্যালয়ে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মাসুদ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, শরণখোলা ফায়ার স্টেশন অফিসার মেশফাকুল ইসলাম, মোড়েলগঞ্জ ফায়ার স্টেশন অফিসার সঞ্জয় দেবনাথ, মোংলা ফায়ার স্টেশন অফিসার এহতেশামুল রহিম, মোংলা ইপিজেড স্টেশন অফিসার জাহাংগীর আহম্মেদ, বাগেরহাট ফায়ার স্টেশন অফিসার শরীফ কামরুল ইসলাম প্রমুখ।
বাগেরহাট সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক মাসুদ সরদার বলেন, আগামী ৬ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী নানা কর্মসূচি নেয়া হয়েছে। এরমধ্যে রয়েছে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ক্লিনিক, হাসপাতাল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মার্কেট, শপিংমলগুলোতে অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ পরিদর্শন, মহড়াসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।
