প্রধান সূচি

ভান্ডারিয়ায় জবাই’র চেষ্টাকালে জলাতঙ্ক রোগে আক্রান্ত গরু উদ্ধার ॥ জরিমানা

পিরোজপুরের ভান্ডারিয়ায় জলাতঙ্ক রোগে আক্রান্ত গরু জবাই এর চেষ্টাকালে একটি গরু উদ্ধার করে মেরে মাটিতে পুতে ফেলা হয়েছে। এ সময় মাংস বিক্রেতাকে ১০ হাজার  টাকা জরিমানা করা হয়েছে। ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম জানান, মঙ্গলবার ভান্ডারিয়া বন্দরের হাট বসে। উপজেলার সদরের জামিরতলা এলাকার বাসিন্দা মাংস বিক্রেতা আ. কুদ্দুস মোল্লা  জলাতঙ্ক রোগে আক্রান্ত একটি গরু জবাইয়ের জন্য বাজারে নিয়ে আসে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে পাঠিয়ে গরুটি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাংস বিক্রেতা আ. কুদ্দুস মোল্লাকে ১০ হাজার করা হয়।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সোমা রানী রাধা জানান, ইনজেকশন পুশ করে গরুটি মেরে বন্দর সংলগ্ন পোনা নদীর পড়ে ৬ ফুট মাটির নিচে পুঁতে ফেলা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial