বাগেরহাটে মোটর সাইকেলের ধাক্কায় ভ্যান চালক নিহত
বাগেরহাটে মোটর সাইকেলের ধাক্কায় রব শেখ (৫০) নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে সাইনবোর্ড-বগী সড়কের শ্রীরামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রব শেখ বিছট এলাকার হামেদ শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাইনবোর্ড থেকে একটি মোটর সাইকেল মোড়েলগঞ্জের দিকে যাচ্ছিল। শ্রীরামপুর নামকস্থানে পৌঁছে একই দিকে যাওয়া একটি ভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক রব শেখ গুরুত্বর আহত হয়। আহত রব শেখকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসক হেমায়েত উদ্দিনের কাছে নেওয়া হলে তিনি রব শেখকে মৃত ঘোষণা করেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বলেন, দুর্ঘটনায় একজন নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
Please follow and like us:
« কাউখালীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় জবাই’র চেষ্টাকালে জলাতঙ্ক রোগে আক্রান্ত গরু উদ্ধার ॥ জরিমানা »
