প্রধান সূচি

Tuesday, October 22nd, 2019

 

ভান্ডারিয়ায় জবাই’র চেষ্টাকালে জলাতঙ্ক রোগে আক্রান্ত গরু উদ্ধার ॥ জরিমানা

পিরোজপুরের ভান্ডারিয়ায় জলাতঙ্ক রোগে আক্রান্ত গরু জবাই এর চেষ্টাকালে একটি গরু উদ্ধার করে মেরে মাটিতে পুতে ফেলা হয়েছে। এ সময় মাংস বিক্রেতাকে ১০ হাজার  টাকা জরিমানা করা হয়েছে। ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম জানান, মঙ্গলবার ভান্ডারিয়া বন্দরের হাট বসে। উপজেলার সদরের জামিরতলা এলাকার বাসিন্দা মাংস বিক্রেতা আ. কুদ্দুস মোল্লা  জলাতঙ্ক রোগে আক্রান্ত একটি গরু জবাইয়ের জন্য বাজারে নিয়ে আসে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে পাঠিয়ে গরুটি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাংস বিক্রেতা আ. কুদ্দুস মোল্লাকে ১০ হাজার করাবিস্তারিত পড়ুন


বাগেরহাটে মোটর সাইকেলের ধাক্কায় ভ্যান চালক নিহত

বাগেরহাটে মোটর সাইকেলের ধাক্কায় রব শেখ (৫০) নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে সাইনবোর্ড-বগী সড়কের শ্রীরামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রব শেখ বিছট এলাকার হামেদ শেখের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাইনবোর্ড থেকে একটি মোটর সাইকেল মোড়েলগঞ্জের দিকে যাচ্ছিল। শ্রীরামপুর নামকস্থানে পৌঁছে একই দিকে যাওয়া একটি ভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক রব শেখ গুরুত্বর আহত হয়। আহত রব শেখকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসক হেমায়েত উদ্দিনের কাছে নেওয়া হলে তিনি রব শেখকে মৃত ঘোষণা করেন। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বলেন, দুর্ঘটনায় একজনবিস্তারিত পড়ুন


কাউখালীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে। এ সময়  পেঁয়াজের দাম বৃদ্ধিতে কারো কারসাজি আছে কিনা তা খতিয়ে দেখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করেন। মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের সচেতনামূলক লিফলেট বিতরণ এবং দক্ষিন বাজারে ব্যবসায়ীদের সাথে মতবিমিয় সভা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক মো.বিস্তারিত পড়ুন


বাগেরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দূর্ঘটনা আর নয়’ এই শ্লোগানে বাগেরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের খানজাহান আলী ডিগ্রী কলেজের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বাগেরহাট-খুলনা মহাসড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসন, নিরাপদ সড়ক চাই আন্দোলন, বিআরটিএ এবং সড়ক ও জনপথ বিভাগের যৌথ আয়োজনে দিবসটি পালিত হয়। র‌্যালীতে বাগেরহাট প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক দেব প্রসাদ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপারবিস্তারিত পড়ুন


মোবাইল ফোন VIVO-Y11 লান্সিং প্রোগ্রাম ও রিটেলার মিট অনুষ্ঠিত

বাগেরহাটে VIVO মোবাইল ফোন এর আয়োজনে সোমবার দুপুরে হোটেল ক্যাসেল আশারায় “Y11 Grand Launching Program & Retail Meet-2019Ó” প্রোগ্রামের আওতায় বাগেরহাট জেলার সকল থানার মোবাইল বিক্রেতা ও দোকান মালিকদেরকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুল রাব্বী (মার্কেটিং ম্যনেজার খুলনা এবং নারায়নগঞ্জ)। সভায় উপস্থিত ছিলেন, সুব্রত কুন্ডু (সেল্স এক্সিকিউটিভ), রিজভি আহমেদ রুবেল (বাগেরহাটের ডিলার)। সভায় উপস্থিত মোবাইল বিক্রেতা ও দোকান মালিকবৃন্দ VIVO-Y11 দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial