নাজিরপুরে স্ত্রীর মর্যাদার দাবীতে প্রেমিকের বাড়িতে অন্ত:সত্ত্বা যুবতীর অবস্থান
পিরোজপুরের নাজিরপুর স্ত্রীর মর্যাদার দাবীতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অন্ত:সত্ত্বা এক যুবতী অবস্থান করছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের পাতিলাখালী গ্রামে। প্রেমিক কাইয়ুম শেখ (৩০) ওই গ্রামের আলী শেখের ছেলে। ওই যুবতী (২২) একই গ্রামের বাসিন্দা।
রবিবার সকালে কাইয়ুম শেখের বাড়িতে গিয়ে কথা হয় স্ত্রীর দাবীতে অবস্থান নেয়া ওই অন্ত:সত্ত্বা যুবতীর সাথে। তিনি জানান, গত এক বছর আগে প্রেমের টানে কাইয়ুমের সাথে পালিয়ে বরিশাল গিয়ে সেখানের এক হুজুরের মাধ্যমে তাদের বিয়ে হয়। পরে ওই যুবতী তার সাথে গত প্রায় ১ বছর ধরে স্ত্রী হিসেবে মেলামেশা করেছে। আর এতে ওই যুবতী গত ৬ মাসের গর্ভবতী হয়ে পড়েছে। এখন কাইয়ুম ওই যুবতীকে স্ত্রী হিসেবে মানতে রাজি না হওয়ায় সে স্ত্রী হিসাবে মর্যাদা পেতে গত শনিবার থেকে এ বাড়িতে অবস্থান করছেন। ওই যুবতী প্রেমিকের বাড়িতে অবস্থানের পর থেকে প্রেমিক কাইয়ুম আত্মগোপনে রয়েছেন।
জানা গেছে, কাইয়ুমের সাথে একই গ্রামের ছালেক শেখের কন্যা সুমাইয়া আক্তারের সাথে বিয়ে হয়। ওই স্ত্রী কাইয়ুমের বিরুদ্ধে যৌতুকের দাবীতে দায়ের করা মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ছাড়াও এর আগে কাইয়ুম আরো ৩টি বিয়ে করেছে। আর ওই যুবতীরও এর আগে আরো ২টি বিয়ে ও ৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
ঘটনার বিষয়ে জানতে কাইয়ুমের সাথে কথা বলার জন্য তার মুঠোফোনে ফোন করা হলেও তার বন্ধ পাওয়া যায়।
