প্রধান সূচি

মঠবাড়িয়ায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

পিরোজপুরের মঠবাড়িয়ায় সালেহা বেগম (৫৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কুমিরমারা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সালেহা বেগম উপজেলার টিকিকাটা ইউনিয়নের কুমিরমারা গ্রামের মৃত. খালেক হাওলাদারের মেয়ে।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার কুমিরমারা গ্রামের অবিবাহিত সালেহা বেগম দীর্ঘদিন ধরে তার বসতঘরে বসে মাদক কেনাবেচা করে আসছেন। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে এসআই শহিদুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সালেহা বেগমকে আটক করেন। এ সময় তার ঘর থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জামান মিলু জানান, মাদক ব্যবসায়ী সালেহার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial