বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের তিন শিক্ষকের বিদায় সংবর্ধনা
পিরোজপুরের ভান্ডারিয়ায় শনিবার উপজেলা সদরের ঐতিহ্যবাহী শতবর্ষী স্কুলের তিন শিক্ষককে অবসরজনিত কারণে বিদায় সংবর্ধনা দেয়া হয়। বিদায়কৃত শিক্ষকরা হলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শশাঙ্ক শেখর চক্রবর্তী, সিনিয়র শিক্ষক মো. বজলুর রহমান ও শরীর চর্চা বিষয়ক শিক্ষক বিধান চন্দ্র চক্রবর্তী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, জাতীয়পার্টি (জেপি)’র উপজেলা আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার।
স্কুল মিলনায়তনে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন, শিক্ষক আব্দুল মালেক হাওলাদার, মো. মিজানুর রহমান, শফিকুল ইসলাম আযাদ, মো. হেলাল উদ্দিন, বিদায়ী তিন শিক্ষক এবং অভিভাবক সদস্য আ. মন্নান হাওলাদার, গোলাম কবির আকন, সাবেক সদস্য মো. মহশিন মিয়া শাহীন প্রমূখ।
পরে বিদায়ী শিক্ষকদের হাতে ক্রেস্ট, ফুলের তোরা, নতুন বস্ত্র এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
