প্রধান সূচি

অপহরণের ১৮ ঘন্টা পর ব্যবসায়ী উদ্ধার 

ইন্দুরকানীতে এক ব্যবসায়ীকে অপহরণের ১৮ ঘন্টা পর উদ্ধার করছে পুলিশ।  বৃহস্পতিবার রাতে ইন্দুরকানী বাজারের তেল ব্যবসায়ী মো. হারুন গাজী (৫৫)কে ইন্দুরকানী থানা পুলিশের নেতৃত্বে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে চট্টগ্রামের পাহাড়তলী থানা পুলিশ অলংকার এলাকা থেকে উদ্ধার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার সকালে বাসা থেকে হাটতে বের হয়ে সে নিখোঁজ হন। ওই ব্যবসায়ী বাসায় ফিরে না আসলে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তার ছেলে কুদ্দুস গাজী ইন্দুরকানী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এরমধ্যে বৃহস্পতিবার বিকেলে একটি অপরিচিত নম্বর থেকে ব্যবসায়ীর পরিবারে কাছে ফোন করে দেড় লক্ষ টাকা মুক্তিপন দাবি করা হয়। পুলিশ ডায়েরীর সূত্র ধরে ব্যবসায়ীকে উদ্ধারের তৎপরতা চালায়। নিখোঁজ হওয়ার ১৮ ঘন্টা পর  ব্যবসায়ীকে  চট্টগ্রাম পাহাড়তলী এলাকা থেকে  উদ্ধার করা হয়।

ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, নিখোঁজ ব্যবসায়ীকে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে চট্টগ্রামের অলংকার এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial