প্রধান সূচি

মেয়াদ উত্তীর্ন ঔষধ বিক্রির দায়ে জরিমানা

জেলার স্বরূপকাঠী উপজেলায় মেয়াদ উত্তীর্ন ঔষধ বিক্রীর অপরাধে মনিরুজ্জামান ঢালী নামের এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আবদুল্লাহ আল মামুন বাবু।

জানা গেছে উপজেলার জগন্নাথকাঠি দক্ষিনপাড় বন্দরের মাহিন মেডিকেল হলের মালিক মনিরুজ্জামান ঢালী বেশ কিছুদিন ধরে রোগীদের কাছে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করে আসছে। এ অভিযোগ পাওয়ার পরে উপজেলা নির্বাহী অফিসার সরকার আবদুল্লা আল মামুন বাবু ওই দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমান মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করেন। এ সময় দোকানের মালিক মনিরুজ্জামান ঢালীকে আটক করে ভ্রাম্যমান আদালতে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial