প্রধান সূচি

মা ইলিশ রক্ষায় পিরোজপুরে পুলিশ ও মৎস্য বিভাগের অভিযান

মা ইলিশ রক্ষায় পিরোজপুরে যৌথভাবে অভিযান পরিচালনা করেছে পুলিশ প্রশাসন ও মৎস্য বিভাগ। বৃহস্পতিবার রাতভর পিরোজপুরের কঁচা, সন্ধ্যা ও কালিগঙ্গা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ইসলাম বাদল, জেলা মৎস্য কর্মকর্তা মো. মোশাররফ হোসেনসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা অংশ নেয়।
এ সময় নদী থেকে অবৈধ ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরবর্তীতে সেগুলো কুমিরমরা ফেরিঘাট এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া জাল থেকে প্রাপ্ত ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় প্রদান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial