চিতলমারীতে চরবানিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
বাগেরহাটের চিতলমারীর চরবানিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে প্রফুল্ল মন্ডল ও সাধারণ সম্পাদক পদে মুক্তিযোদ্ধ রনজিত কুমার বাড়ৈ বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত হয়েছেন।
রবিবার বিকাল ৩ টায় খাসেরহাট বাজারে এ ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান। সম্মেলনে চরবানিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রফুল ম-লের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. হেমায়েত উদ্দিন ভূইয়া, চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অশোক কুমার বড়াল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু, চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়।
এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মোহন আলী বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম স্বপ্না, উপজেলা যুবলীগ আহ্বায়ক শেখ নজরুল ইসলাম প্রমুখ।
