কাউখালীতে সাত লাখ টাকার কারেন্ট জাল জব্দ
পিরোজপুরের কাউখালী উপজেলায় মা ইলিশ রক্ষায় উপজেলা মৎস্য বিভাগ, কাউখালী থানা পুলিশ ও নৌ পুলিশ ফাঁড়ির যৌথ উদ্যেগে সন্ধ্যা ও কচাঁ নদীতে বিশেষ অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে। যার আনুমানিক বাজার মূল্যে ৭ লাখ টাকা।
বৃহস্পতিবার ভোরে সন্ধ্যা ও কচাঁ নদী থেকে এসব অবৈধ জাল জব্দ করা হয়। জব্দকৃত ওই জাল দুপুরে কাউখালী লঞ্চ ঘাট সংলগ্ল মাঠে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
অভিযানে মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মো. শাহাদাত ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা ফনি ভুষন পাল উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« শংকরপাশার বাইনখালীতে মামলা তুলে নিতে বাদীকে খুনের হুমকি দিয়েছে জামিন পাওয়া আসামীরা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) আবরার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মঠবাড়িয়ায় ছাত্রদলের মিছিল »
