বুয়েট ছাত্র আবরার হত্যাকারীদের বিচারের দাবিতে
ভান্ডারিয়া ছাত্র ইউনিয়নের মশাল মিছিল ও পথসভা
পিরোজপুরের ভা-ারিয়ায় বুধবার সন্ধ্যায় বুয়েটের ছাত্র আবরার হত্যাকারীদের বিচারের দাবিতে এক মশাল মিছিল বের করে ভান্ডারিয়া পৌর শহরের ওভার ব্রিজ থেকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত সড়ক প্রদক্ষিণ শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শাহানা মুন্নি, জেলার সাবেক সভাপতি খ.ম মিরাজ, সিলেট পলিটেকনিক্যাল কলেজের ছাত্র ইউনিয়নের আহবায়ক মো. রাফিন, ভান্ডারিয়া উপজেলা সদস্য খাদিজা আক্তার,মো.জাকারিয়া প্রমূখ।
উল্লেখ্য, আবরার সম্প্রতি একটি স্ট্রাটাস দেয়ার ঘটনায় গত শনিবার রাতে দুর্বৃত্তদের হাতে খুন হয় বুয়েটের মেধাবী ছাত্র আবরার।
Please follow and like us:
« ইলিশ বিক্রি ও পরিবহন করার অপরাধে স্বরূপকাঠিতে চল্লিশ হাজার টাকা জরিমানা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) শংকরপাশার বাইনখালীতে মামলা তুলে নিতে বাদীকে খুনের হুমকি দিয়েছে জামিন পাওয়া আসামীরা »
