প্রধান সূচি

স্বরূপকাঠিতে ২৫‘শ পিচ ইয়াবা ও এক লাখ ২০ হাজার টাকাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

স্বরূপকাঠিতে ২৫ শত পিচ ইয়াবা ও নগদ এক লাখ ২০ হাজার টাকাসহ রেহেনা বেগম (৪৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পিরোজপুর জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। মঙ্গলবার বিকেলে বালিহারী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত রেহেনা বেগম উপজেলার বালিহারী গ্রামের আবুল কালাম শেখের স্ত্রী।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মো. আহসান হাবিব জানান, ওই নারী ও তার ছেলে মিঠুন ওই দিন বিকাল ৩টার দিকে নিজ বাড়িতে বসে মাদক বেঁচা-কেনা করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে আমারা সেখানে অভিযান চালাই। আমাদের উপস্থিতি টের পেয়ে ওই নারী মাদক ব্যবসায়ীর ছেলে মিঠুন শেখ পালিয়ে যায়। এসময় ওই নারীর মাদক ব্যবসায়ীর হাতে ২৫ শত পিচ ইয়াবা ও ১ লাখ ২০ হাজার টাকা পাওয়া যায়। আটককৃত রেহেনা বেগম ও তার ছেলে দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক বেঁচা-কেনা করছিলো। তারা পুলিশের তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial