প্রধান সূচি

স্বরূপকাঠিতে দূর্গাপূজাসহ আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ সুপারের নির্দেশনা

সনাতন হিন্দু ধর্মালম্বিদের শারদীয় দুর্গা পূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। উপজেলার পূজা মন্ডপগুলো পরিদর্শন করে পূজাসহ সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা করতে থানা পুলিশকে কঠোর নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।
রবিবার বিকেল ও রাতে জেলার স্বরূপকাঠী (নেছারাবাদ) উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন কালে এ নির্দেশ দেন তিনি। একই সাথে জনগনকে সেবা দিতে কোন প্রকার গাফিলতি, অর্থ লেনদেন, সেবা প্রদানে অস্বীকৃতি করা হলে পুলিশ সুপারকে অবহিত করার আহ্বান সম্বলিত একটি ব্যানার তিনি থানার মূল গেটে টানিয়ে দেন।
উপজেলার কেন্দ্রীয় দুর্গা মন্ডপ, ইন্দুরহাট কালিবাড়ী দুর্গা মন্ডপ, মিয়ারহাট বিশ^াসবাড়ী দূর্গা মন্ডপ, সাহাপাড়া রাধাকৃষ্ণ সেবাশ্রমের মন্ডপ, জলাবাড়ী কালির মোড় দূর্গা মন্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার। এসময় তার সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহ নেওয়াজ, স্বরূপকাঠি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হামিদ, স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির, সিনিয়র সহকারী পুলিশ সুপার ( (নেছারাবাদ-কাউখালী সার্কেল) রিয়াজ হোসেন, ওসি মো. কামরুজ্জামান তালুকদার প্রমুখ। এসময় বিভিন্ন মন্দিরে তাদের ফুল দিয়ে স্বাগত জানান জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট কানাই লাল বিশ^াস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শশাঙ্ক রঞ্জন সমদ্দার, সম্পাদক তাপস মন্ডল।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial