Sunday, October 6th, 2019
কাল বিশ্ব বসতি দিবস
কাল ৭ অক্টোবর সোমবার বিশ্ব বসতি দিবস। সকলের জন্য আবাসন নিশ্চিতকরণসহ বাসযোগ্য ও নিরাপদ আবাসস্থলের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৮৫ সালে জাতিসংঘ বিশ্ব বসতি দিবস উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। পরবর্তীতে ১৯৮৬ সাল থেকে সারা বিশ্বে অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস উদযাপিত হয়ে আসছে। এ বছরও বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হবে। বিশ্ব বসতি দিবসের এ বছরের প্রতিপাদ্য ‘বর্জ্যকে সম্পদে পরিণত করতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার’। মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সোমবার বিকেল ৪টায় ঢাকার শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিশ্ব বসতি দিবস-২০১৯’ এর উদ্বোধনবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠিতে দূর্গাপূজাসহ আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ সুপারের নির্দেশনা
সনাতন হিন্দু ধর্মালম্বিদের শারদীয় দুর্গা পূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। উপজেলার পূজা মন্ডপগুলো পরিদর্শন করে পূজাসহ সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা করতে থানা পুলিশকে কঠোর নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। রবিবার বিকেল ও রাতে জেলার স্বরূপকাঠী (নেছারাবাদ) উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন কালে এ নির্দেশ দেন তিনি। একই সাথে জনগনকে সেবা দিতে কোন প্রকার গাফিলতি, অর্থ লেনদেন, সেবা প্রদানে অস্বীকৃতি করা হলে পুলিশ সুপারকে অবহিত করার আহ্বান সম্বলিত একটি ব্যানার তিনি থানার মূল গেটে টানিয়ে দেন। উপজেলার কেন্দ্রীয় দুর্গা মন্ডপ, ইন্দুরহাটবিস্তারিত পড়ুন
পিরোজপুরে পাল্টা সাংবাদিক সম্মেলন
বাস মালিক সমিতির সভাপতিকে হেয় প্রতিপন্ন করতে প্রতিপক্ষ মিথ্যা অভিযোগ করছে
পিরোজপুর জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মশিউর রহমান মহারাজকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করতে প্রতিপক্ষ মিথ্যা অভিযোগ করছে। এছাড়া সভাপতি নিজে নন সাধারণ সম্পাদক বাবুল হালদার জাল জালিয়াতি করে সংগঠন পরিচালনা করেছে। রবিবার পিরোজপুর প্রেসক্লাবে এক পাল্টা সংবাদ সম্মেলনে সভাপতির বিরুদ্ধে শনিবার উথ্যাপিত সমিতির ২৪ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ খন্ডন করে তিনি লিখিত বক্তব্যে আরও বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ একটি কুচক্রী মহলের ষড়যন্ত্র। সমিতির বিভিন্ন কর্মকর্তাসহ তাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন ও প্রশাসনিক ভাবে হয়রানি করার জন্য সমিতির কতিপয় কর্মকর্তাবিস্তারিত পড়ুন
ভান্ডরিয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের উত্তর পৈইকখালী গ্রামে বিউটি বেগম (৪০) নামের এক গৃহবধুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাত ১২টা থেকে ১টার মধ্যে এ ঘটনা ঘটে। ভান্ডারিয়া থানার ডিউটি অফিসার এস আই আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান নিহত গৃহবধু বিউটির স্বামী ফিরোজের বরাত দিয়ে জানান, বিউটি বেগম শনিবার গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে তার স্বামীর সাথে বাইরে বের হয়। ফেরার পথে এ সময় হঠাৎ করে অজ্ঞাত ব্যক্তিরা ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। এ সময় প্রাণ ভয়ে ফিরোজবিস্তারিত পড়ুন
অপহরণের ৩ দিন পরে ভান্ডারিয়ার অপহৃত শিশু চাঁদপুর থেকে উদ্ধার
অপহরণের ৩দিন পরে ভান্ডারিয়ার অপহৃত শিশু তামজীদ (৪)কে উদ্ধার করেছে পুলিশ। চাঁদপুর নৌ পুলিশের সহায়তায় ভান্ডারিয়া থানা পুলিশ রবিবার সকালে চাঁদপুর লঞ্চঘাট থেকে শিশুটিকে উদ্ধার করে। এসময় অপহরণকারী জাহাঙ্গীর আকনকে গ্রেফতার করেরছ পুলিশ। শিশুটির মাকে বিয়ের দাবীতে উক্ত জাহাঙ্গীর আকন গত ৩ অক্টোবর দুপুরে ভান্ডারিয়া থেকে শিশুটিকে অপহরণ করে পালিয়ে যায়। শিশুটি দক্ষিন শিয়ালকাঠী মহল্লার জয়নাল মাতুব্বর ও তমা বেগমের ছেলে। এ ঘটনায় গত শুক্রবার ভান্ডারিয়া থানায় মামলা দায়ের করেন শিশুটির মা। অপহরণকারী জাহাঙ্গীর আকন কাঠালিয়া উপজেলার মরিচবুনিয়া গ্রামের মো. জবব্বার আকনের ছেলে। এ বিষয়ে শনিবার দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকায়বিস্তারিত পড়ুন
তথ্য অফিসের উদ্যোগে কাউখালীতে উঠান বৈঠক
পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে রবিবার সকালে কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ হলরুমে ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসার শেখ মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন, শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহ আলম সিপাহী, সচিব মো. ফিরোজ আহম্মেদ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, জন্ম নিবন্ধন, শিক্ষা, নারীর ক্ষমতায়ন কার্যক্রম সমূহ, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচীসমূহ, শিশুর পানিতে ডুবা প্রতিরোধ, দূর্যোগকালীন নারী ও শিশুর সচেতনতা, জেন্ডারবিস্তারিত পড়ুন
হাইকোর্টে হয়রানীমূলক মামলা করায়
শরণখোলায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে শহর রক্ষাবাঁধ নির্মানে অনিশ্চয়তা
শরণখোলায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে উপজেলা শহর রায়েন্দা বাজার রক্ষাবাঁধ নির্মানে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দীপ্তবাংলা হিউম্যান রাইটস নামের একটি মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান হাইকোর্টে মামলা করায় বাধের কাজ বন্ধ হয়ে যাওয়ার আশংকা করা হচ্ছে। ২০০৭ সালে সুপার সাইক্লোন সিডরের জলোচ্ছাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় উপজেলা শহর রায়েন্দা বাজার। সে কারনে সিডরের পরে উপজেলা বাসী পাউবো’র ৩৫/১ পোল্ডারে রায়েন্দা শহর রক্ষাবাঁধসহ টেকসই বেড়িবাঁধ নির্মানের দাবীতে আন্দোলন গড়ে তোলে। এ প্রেক্ষিতে সরকার বিশ্ব ব্যংকের আর্থিক সহযোগীতায় তিনশত কোটি টাকা ব্যায়ে রায়েন্দা শহর রক্ষাবাঁধসহ টেকসই বেড়িবাঁধ নির্মানের কাজ শুরু করে। চীনের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ২০১৬ সালেরবিস্তারিত পড়ুন
পিরোজপুরের বাইনখালীতে স্কুল শিক্ষকের বাড়িতে হামলা ॥ মারধর ও লুটপাট
পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাইনখালীতে দিনের বেলায় বসতবাড়িতে হামলা চালিয়ে মারধর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১২জনকে আসামী করে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে। মামলার বিবরণ এবং ভুক্তভোগীদের বক্তব্যে জানা গেছে, বাইনখালী মোজাহার মল্লিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শংকরপাশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. মিজানুর রহমানের বাড়িতে শনিবার সকাল ১০টার দিকে এলাকার সন্ত্রাসী হিসেবে পরিচিত মামুন খলিফা (৩৫), সাইফুল ইসলাম জেমী (২৬), আসলাম মৃধা (৪৫), স্বপন গাজী (৩৫), আলিম সিকদার (৩৫), সেলিম হাওলাদার (৪০), মাহাবুব হাওলাদার (৪০), সাইফুল ইসলামবিস্তারিত পড়ুন
