প্রধান সূচি

অপহরণের ৩ দিন পরে ভান্ডারিয়ার অপহৃত শিশু চাঁদপুর থেকে উদ্ধার

অপহরণের ৩দিন পরে ভান্ডারিয়ার অপহৃত শিশু তামজীদ (৪)কে উদ্ধার করেছে পুলিশ। চাঁদপুর নৌ পুলিশের সহায়তায় ভান্ডারিয়া থানা পুলিশ রবিবার সকালে চাঁদপুর লঞ্চঘাট থেকে শিশুটিকে উদ্ধার করে। এসময় অপহরণকারী জাহাঙ্গীর আকনকে গ্রেফতার করেরছ পুলিশ।

শিশুটির মাকে বিয়ের দাবীতে উক্ত জাহাঙ্গীর আকন গত ৩ অক্টোবর দুপুরে ভান্ডারিয়া থেকে শিশুটিকে অপহরণ করে পালিয়ে যায়। শিশুটি দক্ষিন শিয়ালকাঠী মহল্লার জয়নাল মাতুব্বর ও তমা বেগমের ছেলে। এ ঘটনায় গত শুক্রবার ভান্ডারিয়া থানায় মামলা দায়ের করেন শিশুটির মা। অপহরণকারী জাহাঙ্গীর আকন কাঠালিয়া উপজেলার মরিচবুনিয়া গ্রামের মো. জবব্বার আকনের ছেলে। এ বিষয়ে শনিবার দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকায় একটি সংবাদও প্রকাশিত হয়।

শিশুটির মা তমা বেগম জানান (স্বামী পরিত্যক্তা), স্বামী ফেলে রেখে যাওয়ার পর থেকে ছেলেকে নিয়ে সে উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী মহল্লায় তার বাবার বাড়ীতে বসবাস করত। বৃহস্পতিবার দুপুরে তামজিদ পঞ্চম শ্রেণীর পড়–য়া তার খালাতো ভাইয়ের সঙ্গে স্থানীয় অশোক স্বর্ণকারের বাড়ীর পূজা মন্ডপে পূজা দেখতে যায় এবং সেখান থেকে তাকে কৌশলে অপহরণ করা হয়। বহু খোজা খুঁজির পরে বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীর আকন তমা বেগমকে মোবাইল ফোনে জানায় তাকে বিয়ে করলে ছেলেকে ফেরত পাবে। বিয়েতে রাজী না হওয়ায় জাহাঙ্গীর আকন এ ঘটনা ঘটিয়েছে বলে তমা বেগমের অভিযোগ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial