পুলিশ সুপারের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ
ইন্দুরকানীতে ২৩টি পূজা মন্ডপের ৫টি ঝুঁকিপূর্ণ
ইন্দুরকানীতে ২৩টি পূজা মন্ডপের মধ্যে ৫টি ঝুঁকিপূর্ণ। হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পূজা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে উৎসবমুখর পরিবেশে করতে পারে সে জন্য পূজা শুরুর আগেই বৃহস্পতিবার রাতে পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান ইন্দুরকানী উপজেলার পাড়েরহাটের ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেরছন। এ সময় তিনি পূজা মন্ডপের নেতৃবৃন্দ ও এলাকাবাসীর সাথে কথা বলেন।
তিনি বলেন, আপনাদের পূজা উৎযাপনে কোন সমস্যা হলে আমাদের জানাবেন। আমরা তাৎক্ষনিক আইনানুগ ব্যবস্থা নিব। সরকার আপনাদের সার্বিক সহযোগিতা করতে বদ্ধ পরিকর।
উপজেলার পাড়েরহাট ইউনিয়নে ৫টি, পত্তাশী ইউনিয়নে ১৭টি ও বালিপাড়া ইউনিয়নে ১টি পূজা মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে পত্তাশী ইউনিয়নের ৩টি ও পাড়ের হাট ইউনিয়নের ২টি মন্ডপ ঝুঁকিপূর্ণ রয়েছে। তবে ঝুঁকিপূর্ণ পূজামন্ডপে অতিরিক্ত পুলিশ দেয়া হবে জানান, ইন্দুরকানী থানার ওসি মো. হাবীবুর রহমান।
পূজা মন্ডপ পরিদর্শনকালে পুলিশ সুপারের সাথে ছিলেন, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ মাইনুল হোসাইন, ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুর রহমান, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরোয়ার বাবুল, উপজেলা জেপির যুগ্ম সদস্য সচিব হারুন অর রশিদ পান্না, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ই¯্রাফিল খান নেওয়াজ প্রমুখ।
