প্রধান সূচি

ভান্ডারিয়ায় ৬২টি মন্দিরে জেলা পরিষদের অনুদান বিতরণ

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় সাবেক মন্ত্রী, জাতীয়পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র প্রতিষ্ঠিত বেসরকারি উন্নয়ন মূলক দুঃস্থ কল্যাণ সংস্থা (ডি.কে.এস) এবং পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে উপজেলার ৬২টি মন্দিরে অনুদান হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা অডিটরিয়ামে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এ অনুদান বিতরণ করা হয়।
পিরোজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাজমুল আলম, জাতীয়পার্টি জেপি’র উপজেলা যুগ্ন আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ভান্ডারিয়া থানার অফিসার্স ওসি এস. এম. মাকসুদুর রহমান, জেপির উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, জেপি’র উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, উপজেলা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কিরন চন্দ্র বসু, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, পিরোজপুর জেলা পরিষদের সদস্য রোকেয়া বেগম প্রমূখ।
পরে উপজেলার ৪২টি মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকের হাতে অনুদান নগদ অর্থ বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial