প্রধান সূচি

ইন্দুরকানীতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

‘কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা’ এই স্লোগানকে সামনে রেখে ইন্দুরকানী জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ এর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে জান্নাত ফেরদৌসী’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম মতিউর রহমান।

বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাগা, মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. আলতাফ হোসেন, সাংবাদিক আলমগীর কবির মান্নু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল গফ্ফার, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. জগলুল হায়দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, রূপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. আজাদ হোসেন বাচ্চু প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial