প্রধান সূচি

ভান্ডারিয়ায় তিন শিক্ষা প্রতিষ্ঠানে চুরি

রবিবার গভীর রাতে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের নুরজাহান হাবীব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, তারিন হোসেন কিন্ডার গার্টেন (কেজি) স্কুল এবং ১০নং পশ্চিম শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।

সোমবার নুরজাহান হাবীব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব কুমার মজুমদার জানান, স্কুলে তার কক্ষের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে ষ্টিলের আলমীরা ভেঙ্গে টাকা পয়সা না পেয়ে কাগজপত্রসহ অন্যান্য নথিপত্র তছনছ করে রাখে এবং পাশে শিক্ষকদের কক্ষের দরজার তালা ভেঙ্গে ভিতরে ঢুকে ক্যাশিয়ারের নগদ ৬শ’ টাকা, একটি সাউন্ডবক্স এবং স্কুলের ঘন্টা বাজানোর বেল (কাসার) নিয়ে গেছে।

ওই বিদ্যালয় সংলগ্ন তারিন হোসেন কিন্ডার গার্টেন (কেজি) স্কুলের নিচ তলার কলাপসিবল গেটের তালা কেটে দোতালায় শিক্ষকদের কক্ষ থেকে ষ্টিলের আলমীরা ভেঙ্গে স্কুল তহবিলের ১০ হাজার ৪৪৫ টাকা এবং স্কুলের শিক্ষক মেরিনা আফরোজের জমা রাখা ২০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

উপজেলার ১০নং পশ্চিম শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকন্ঠ হালদার জানান, তার স্কুল থেকে একটি নতুন তালা, একটি রেইঞ্জ ও স্কুলে ঘন্টা বাজানোর জন্য কাসার বেল চুরি হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিন খান জানান, ঘটনা জানার পরে ওই ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিমাদ্রী শেখর দেবনাথকে সরেজমিনে পাঠানো হয়েছে এবং প্রধান শিক্ষকদের থানায় ডায়েরি করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

ভান্ডারিয়া থানার ওসি এস. এম. মাকসুদুর রহমান জানান, খবর শুনে ঘটনাস্থল থানা পুলিশ তদন্ত করেছে। কোন প্রতিষ্ঠান থেকে কোন লিখিত অভিযোগ দেয়া না হলেও আইন শৃঙ্খলা রক্ষার সার্থে থানা পুলিশ তদন্ত করে সঠিক রহস্য উৎঘাটনে তৎপর রয়েছে। তবে স্থানীয় একটি কোন্দলের কারণ এখানে কাজ করতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial