প্রধান সূচি

সাংবাদিকের বাসায় ঢুকে মোবাইল ফোন চুরি

দৈনিক ইনকিলাব পত্রিকার পিরোজপুর জেলার স্বরূপকাঠী উপজেলা সংবাদদাতা মো. হাবিবুল্লাহ এর বাসা থেকে নিজের ব্যবহৃত দুটি দামী ফোন চুরি করে নিয়ে গেছে জাহাঙ্গির আলম (২৮) নামে এক চোর। ফোন চুরির বিষয়টি ওই চোর জাহাঙ্গির মোবাইল চুরির কথা ফোনে স্বীকার করে মোবাইল ফেরৎ দেওয়ার কথা বলে বিনিময়ে ১৫ হাজার টাকা চাঁদা দাবী করে আসছে।
গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যার পরে উপজেলার স্বরূপকাঠি পৌরসভার জগৎপট্টি গ্রামের সাংবাদিক হাবিবুল্লাহর বাসায় ওই চোর সবার অগোচরে ঢুকে কৌশলে স্যামসাংটেন এবং হুয়াওয়ে ওয়াই থ্রী নামক দুটি ফোন চুরি করে নিয়ে যায়। চোর জাহাঙ্গির ঢাকার মিরপুর এক নাম্বার এর দক্ষিন বিশিলের বাসিন্ধা।
খোঁজ নিয়ে জানা গেছে, জাহাঙ্গির মিরপুরের দারুস সালাম এলাকার একটি ছিনতাইকারি চক্রের মুলহোতা। তার নেতৃত্বে ওই এলাকায় একটি ছিনতাইকারি গ্যাং চুরি, ছিনতাই, মাদক কারবার পরিচালনা করে। সন্ধ্যার পরে ওই চক্রটি মিরপুর এক নাম্বার এলাকার চাইনিজের সামনে, বাসষ্ট্যান্ডের ওভার ব্রীজ, শাহ্আলী মাজার, মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় চুরিছিনতাই করে থাকে। সাংবাদিক হাবিবুল্লাহ তার মোবাইল চুরির বিষয়টি স্বরূপকাঠী (নেছারাবাদ) থানায় মৌখিক জানিয়েছেন।
চোর জাহাঙ্গিরের শ্বশুর বাড়ী নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের প্যাদা বাড়ী এলাকায়। সে বাবুগঞ্জ থানার মৃত আবুল হোসেনের ছেলে বলে জানা গেছে। বর্তমানে সে মিরপুরের শাহ্ আলী মাজার এলাকার তার বোনের বাসায় বসবাস করছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত রমজানের ঈদে চোর জাহাঙ্গির ঢাকায় একটি অপরাধ কর্ম করে পালিয়ে নেছারাবাদ উপজেলার সোহাগদলের তার নিজ শশুর বাড়ীতে আসে। সেখান থেকে সে জগৎপট্টি গ্রামের তার এক আত্মীয়র বাসায় মাঝে মাঝে বেড়াতে আসতো। সেই আত্মীয়তার পরিচয় নিয়ে সে প্রায়ই সাংবাদিক হাবিবুল্লাহর বাসায় আসা যাওয়া করত। সুযোগ নিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যার পরে হাবিবুল্লাহর বাসায় ঢুকে মোবাইল নিয়ে ঢাকায় পালিয়ে যায়

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial