প্রধান সূচি

পিরোজপুরে প্রাইভেটকারসহ ৭৯০ বোতল ফেনসিডিল উদ্ধার

শুক্রবার পিরোজপুর শহরের মাছিমপুর এলাকায় রাস্তার পাশে রাখা একটি সাদা প্রাইভেট কার (খুলনা মেট্রো- ক ০২-০২২৩) থেকে পুলিশ ৭টি বস্তায় ৭৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ সময় গাড়ীর ড্রাইভার বা মালিককে পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বস্তা খুলে ৭৯০ বোতল ফেনসিডিল পুলিশ দেখতে পায়। পরে গাড়ীসহ ফেনসিডিল থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী পিরোজপুর সদর এসআই মনিরুজ্জামান মনির জানান, দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম মাছিমপুর এলাকার যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের কাছে পৌঁছায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত মাদক বহনকারীরা গাড়িটি রাস্তার উপরে রেখে পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় ৭৯০ বোতল ফেনসিডিলসহ গাড়ীটি থানায় নিয়ে আসা হয়। গাড়ীর মালিককে চিহ্নিত করার চেষ্টা চলছে। এ ব্যাপারে পিরোজপুর সদর থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, পিরোজপুর পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার একটি প্রাইভেটকারসহ ৭টি বস্তায় ৭৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়া এই বিপুল পরিমান ফেনসিডিলের চালানের সাথে জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial