প্রধান সূচি

জলবায়ু পরিবর্তন রোধে পিরোজপুরে মানববন্ধন

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়কে টিআইবি ও সচেতন নাগরিক কমিটি (সনাক) পিরোজপুর এর আয়োজনে এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জাতিসংঘের জলবায়ু বিষয়ক জরুরি সম্মেলনকে সামনে রেখে “বৈশিক জলবায়ু ধর্মঘট” অংশ হিসেবে জলবায়ু পরিবর্তন রোধে দায়ী দেশসমূহের প্রতিশ্রুতি রক্ষার দাবিতে সনাকের ইয়েস ও ইয়েস ফ্রেন্ডসসহ পিরোজপুরের তরুণদের অংশগ্রহণে উক্ত মানববন্ধনের আয়োজন করা হয়।

সনাক পিরোজপুরের সভাপতি এডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন, সনাকের সিএফজি উপ-কমিটির আহবায়ক ও সদস্য ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। সভাপতি তার বক্তব্যে বলেন জলবায়ু পরিবর্তনজনিত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারনে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের ২.৭ কোটি মানুষের পরিবেশ শরণার্থী হওয়ার আশংকা রয়েছে। তিনি শিল্পোন্নত দেশগুলোর প্রস্তাবিত ১০০ বিলিয়ন ডলার জলবায়ু তহবিল বরাদ্দ নিশ্চিতের দাবী রাখেন। সনাক সদস্য মো. ফিরোজ খান বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য সিএফজি গ্যাস নিঃসরণ ও এর ফলে ভূপৃষ্ঠের ওজন স্তরের ক্ষয় দায়ী। তিনি কার্বন নিঃসরণ হ্রাসে শিল্পোন্নত দেশসমূহকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি প্রদান করার আহ্বান জানান।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সনাক সদস্য মো. শাহ্ আলম শেখ, স্বজন সহ-সমন্বয়ক মোল্লা লিয়াকত আলী, টিআইবি’র এরিয়া ম্যানেজার ধীমান গাইন, পিরোজপুর গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান, ব্রিটিশ কাউন্সিল এর ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর সুকুমার চন্দ্র মিত্র, ইয়েস দলনেতা ইমরান রহমান প্রমূখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial