পিরোজপুরে বিশ্ব পর্যটন দিবস পালন
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসক এর আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে র্যালীটি শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোপালকৃষ্ণ টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে গিয়ে শেষ হয়।
পরে ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা সিদ্দিকী।
Please follow and like us:
« ইন্দুরকানীতে স্কুলছাত্রীর আত্মহত্যা ॥ খবর শুনে মায়ের মৃত্যু (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) জলবায়ু পরিবর্তন রোধে পিরোজপুরে মানববন্ধন »
