প্রধান সূচি

গরুর পচা মাংস বিক্রি’র দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

পিরোজপুর শহর বাজারে গরুর পচা মাংস বিক্রিও দায়ে এক দোকানদারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর পৌর বাজারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মফিজুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মফিজুর রহমান জানান, গোয়েন্দা বিভাগের (ডিবি) এসআই মো. দেলোয়ার হোসেনের গোপন সূত্র ধরে এ অভিযান চালানো হয়। এ সময় মাংস ব্যবসায়ী মাসুদ শেখের দোকানে পাওয়া যায় ১০/১২ কেজি গরুর পচা মাংস। পচা মাংস বিক্রি ও মজুদ করে রাখার জন্য মাসুদ শেখকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, এ ধরনের অভিযান পিরোজপুরে সব সময় অব্যাহত থাকবে। ভোক্তাদের অধিকার সংরক্ষণে প্রশাসনের এমন অভিযানকে স্বাগত জানায় বাজারে আসা সাধারণ জনগণ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial